বাগমারায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় শিক্ষা, চিকিত্সা, বিদ্যুত্সহ আরও কয়েকটি খাতের উন্নয়নে সহযোগিতা করার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা গ্রিন এনার্জি অ্যাসোসিয়েটস লিমিটেড আগ্রহ প্রকাশ করেছে।বাগমারা পরিদর্শনে এসে গত সোমবার গ্রিন এনার্জি অ্যাসোসিয়েটসের একটি প্রতিনিধিদল এখানকার বিভিন্ন খাতের উন্নয়নমূলক কাজের জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তারা রাজশাহী অঞ্চলে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ প্রকল্পও স্থাপন করতে চায় বলে জানা গেছে।এনার্জি অ্যাসোসিয়েটস লিমিটেডের প্রতিনিধিদলটি বাগমারা পরিদর্শন শেষে উপজেলার সাঁকোয়া গ্রামের সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় বক্তব্য দেন রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ এনামুল হক, গ্রিন এনার্জি অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড উইলিয়ামস ডিক্সন, প্রতিনিধিদলের সদস্য এরিক স্কট পারকার ও ইয়ান ফিসান, আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন মৃধা, জাকিরুল ইসলাম, মাহাবুবুর রহমান, আবদুস সালাম, আবুল মাস্টার, সিরাজ উদ্দিন সুরুজ এবং সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক নাদিরুজ্জামান।