বাগেরহাটে ওয়ালটনের সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন সম্প্রতি বাগেরহাটে এক সুধী সমাবেশের আয়োজন করে। স্থানীয় লোকজনের কাছে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যসামগ্রীর গুণগত মান ও তথ্য তুলে ধরতে শহরের রেল রোডে প্রতিষ্ঠানের নিজস্ব শোরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজা বাংলাদেশের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোমিনুল ইসলাম। মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. জয়নাল আবেদিন।অনুষ্ঠানে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের তালিকাভুক্ত মেকানিক, ব্যবসায়ী ও পরিবেশকেরা যোগ দেন।