বাগেরহাটে কৃষকদের বিনা মূল্যে বীজ দিল জনতা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেড বাগেরহাট জেলার প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মধ্যে সম্প্রতি বিনা মূল্যে হলুদ বীজ বিতরণ করেছে। এ উপলক্ষে জেলার খানপুর ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের উপমহাব্যবস্থাপক মুহামঞ্চদ মুস্তাফিজুর রহমান। খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বাগেরহাট করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রফিকুল আলম ও রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু শামিম। বিজ্ঞপ্তি।