বাগেরহাটে নাভানা ফার্নিচারের শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়ে নাভানা ফার্নিচার লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।গতকাল বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন শোরুমটির উদ্বোধন করেন। নাভানা ফার্নিচারের ডিলার অপারেশনের প্রধান মোসতাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজম খান, নাভানা ফার্নিচারের উপদেষ্টা এ এম মাহামুদুজ্জামান ও বাগেরহাট চেম্বারের সভাপতি মো. এমদাদ আলী এবং নাভানা ফার্নিচারের পরিবেশক খান আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।