বাঘাবাড়ী ডিপোর তিনটি কোম্পানি থেকেই তেল সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী জ্বালানি তেল ডিপোর তিনটি কোম্পানিতে ডিজেলের মজুদ শেষ হয়ে গেছে। যে কারণে গতকাল সোমবার থেকে তিনটি তেল বিপণন কোম্পানি যথাক্রমে পদ্মা, মেঘনা ও যমুনার ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে।বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ডিজেলের সরবরাহ বেশি হওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।এদিকে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম থেকে কেএসও নামের এক ধরনের তারপিন জাতীয় তেল এনে ডিজেল, পেট্রল ও অকটেনের সঙ্গে মিশিয়ে বিভিন্ন পেট্রল পাম্প ও খুচরা বিক্রেতাদের সরবরাহ করছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, সাধারণত বাঘাবাড়ী ডিপো থেকে তিন কোম্পানির ডিলার-এজেন্টদের মধ্যে প্রতিদিন গড়ে মোট ১৮ থেকে ২০ লাখ লিটার ডিজেল সরবরাহ হয়ে থাকে।পদ্মার ডিপো ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে জানান, বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ডিজেল সরবরাহ বেশি হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।মেঘনা কোম্পানির ডিপো ব্যবস্থাপক টিপু সুলতান জানান, পরিবহন সমস্যার কারণেই বাঘাবাড়ীতে তেলের মজুদে কিছুটা ঘাটতি হয়েছে। দু-তিন দিন পর সরবরাহ স্বাভাবিক হবে।যমুনা কোম্পানির ডিপো ব্যবস্থাপক আবদুল মজিদ জানান, আজ (সোমবার) সন্ধ্যার মধ্যেই দুটি তেলবাহী জাহাজ বাঘাবাড়ীতে আসার কথা রয়েছে। জাহাজ আসার পর সরবরাহ স্বাভাবিক হবে।শাহজাদপুর ডিলার এজেন্ট ও ডিস্ট্রিবিউটরস সমিতির সভাপতি আবদুল অলি খান বলেন, এভাবে চলতে থাকলে চলতি সেচ মৌসুম বাধাগ্রস্ত হবে। এ ছাড়া খোলাবাজারেও দাম বাড়বে এবং বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।