বাজাজ ইলেকট্রনিক্সের মুনাফা কমেছে ৬ কোটি রুপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাজাজ ইলেকট্রনিক্সের মুনাফা ২০১০ অর্থবছরে গত বছরের তুলনায় ৫ দশমিক ৯৪ কোটি রুপি কমে গেছে।চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে বাজাজের মোট মুনাফা ২৩ দশমিক ২৪ কোটি রুপি। তবে গত অর্থবছরে একই সময়ে বাজাজের মোট মুনাফা ছিল ২৯ দশমিক ১৮ কোটি রুপি। যদিও ২০১০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাজাজ ইলেকট্রনিক্সের মোট আয় ৫৮৭ কোটি রুপি। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মোট মুনাফা গত বছরের তুলনায় কমে গেছে।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শেখর বাজাজ বৃহস্পতিবার জানিয়েছেন, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের পার্থক্য অনেক কমে যাওয়ায় মুনাফা কমে গেছে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তা পণ্য উৎপাদনে খারাপ প্রভাব সৃষ্টি করছে।—পিটিআই