বাজার ঊর্ধ্বমুখী সোয়া দুই ঘণ্টায় লেনদেন ২৬০ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১২টা ৪৫ মিনিটে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা পৌণে একটায় লেনদেনের সোয়া দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ৪৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখন ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে সূচক। এই সময়ে ডিএসইতে মোট ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টির দাম বেড়েছে। কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৬০ কোটি টাকার।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, আমরা টেকনোলজিস, বেক্সিমকো, আরএন স্পিনিং ও তাল্লো স্পিনিং প্রভৃতি।