বাজার তদারকি করছে ডিএসই ও সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার তদারকি ও নিয়ন্ত্রণে তৎপর রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ ছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসইসি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তা বাস্তবায়নের লক্ষ্যে দুই স্টক এক্সচেঞ্জই একসঙ্গে কাজ চালিয়ে যাবে। গতকাল বুধবার ডিএসইর সভাকক্ষে সিএসই ও ডিএসইর এক যৌথ বৈঠক শেষে সএসইর নবনির্বাচিত সভাপতি আল মারুফ খান এবং ডিএসইর সভাপতি শাকিল রিজভী এসব কথা বলেন।