বাজার তদারকিতে এফবিসিসিআইয়ের বিশেষ সেল গঠন
পবিত্র রমজান মাসে বাজারের বিভিন্ন অনিয়ম, সমস্যা ও অভিযোগ তদারকি করতে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনে (এফবিসিসিআই) একটি তদারকি সেল গঠন করেছে।প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই তদারকি সেলের কার্যক্রম চলবে। তবে শুক্রবার বন্ধ থাকবে। গতকাল এই তদারকি সেল স্থাপন করা হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই বলেছে, ন্যায্য মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, পণ্যে ভেজাল, প্রত্যেক দোকানে মূল্যতালিকা টাঙানো ইত্যাদি বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা এই সেলকে জানানো যাবে। আবার পণ্য বিক্রির সময় পাকা রসিদ দেওয়া, পণ্যমূল্যের তালিকা রাখা, ডাল, ছোলা, রসুন, পিঁয়াজ ও আদা আমদানিপর্যায়ে এক শতাংশ, পাইকারিপর্যায়ে এক শতাংশ এবং খুচরাপর্যায়ে সর্বোচ্চ ১০ শতাশ মুনাফা এবং দোকানিদের অবশ্যই পণ্য ক্রয়ের রসিদ সংরক্ষণ করতে হবে।এসব বিষয় মানা না হলে যেকোনো ক্রেতা ০১৭১১-২৪৫৯৯৬—এই মুঠোফোন কিংবা ৯৫৬০৫৯০—এই ফ্যাক্স নম্বরে লিখিত অভিযোগ জানাতে পারবেন।