বাজার নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নগতির মধ্যে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৪১৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৬ পয়েন্ট বাড়লেও এরপর থেকে নিম্নমুখী হয় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৭টিরই দাম কমেছে, বেড়েছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১০৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৪৫ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বেক্সিমকো, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল, জেনারেশন নেক্সট ফ্যাশন, কনফিডেন্স সিমেন্ট, এনবিএল ও বেক্সিমকো ফার্মা।দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৬৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১১০টিরই দাম কমেছে, বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজও ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।