বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই-সিএসই বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেলে ডিএসইর সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিদ্যমান সুদের হার, মার্কেট মেকারের প্রয়োজনীয়তা, মিউচুয়াল ফান্ডের কার্যকরী ভূমিকা, ঋণ সমন্বয়, আর্থিক বিবরণীর স্বচ্ছতার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ড্রাফট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট দ্রুত আইনে কার্যকর করার ব্যাপারেও একমত হয় স্টক এক্সচেঞ্জ দুটি। এ সব প্রস্তাব বাস্তবায়নের লক্ষে বোর্ডের সমন্বয়ে একটি কমিটি ও ম্যানেজমেন্টের সমন্বয়ে আরেকটি কমিটি গঠনের বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জ সম্মত হয়।ডিএসইর সভাপতি শাকিল রিজভী ও সিএসইর সভাপতি আল-মারুফ খানসহ দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।