বাজার স্থিতিশীলকরণ তহবিল নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজার স্থিতিশীলকরণ তহবিল নিয়ে এসইসিতে আলোচনা করেছেন মূল উদ্যোক্তারা। আজ সোমবার দুপুরে এসইসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের সভাপতি (এফবিসিসিআই) এ কে আজাদ ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘আমরা বাজার স্থিতিশীলকরণ তহবিলের বিভিন্ন বিষয় নিয়ে এসইসির সঙ্গে আলোচনা করেছি। এসইসি এ-সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলেছে।’পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং মার্জিন ঋণসংক্রান্ত সমস্যা দূর করতে গত বৃহস্পতিবার ‘বাজার স্থিতিশীলকরণ ফান্ড’ নামে একটি অমেয়াদি মিউচুয়াল ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয়।