বাজারে আসছে পাঁচ টাকার নতুন ধাতব মুদ্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে আসছে পাঁচ টাকা মূল্যমানের নতুন ধাতব মুদ্রা। ৭ জুন থেকে এই মুদ্রা পাওয়া যাবে। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এই মুদ্রা পাওয়া যাবে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় ও সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় এই মুদ্রা পাওয়া যাবে।ইস্পাতে তৈরি এই মুদ্রার ওজন ৬ দশমিক ৫০ গ্রাম। এ ছাড়া ২৫ দশমিক ৫০ মিলিমিটার ব্যাসের ১০ ভুজ এই মুদ্রার এক পিঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও অন্য পিঠে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেওয়া নকশা মুদ্রিত রয়েছে।পাঁচ টাকা মূল্যমানের নতুন এই ধাতব মুদ্রার পাশাপাশি একই মূল্যমানের ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।