বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ৪১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৭টির দাম বেড়েছে, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৯ কোটি টাকা বেশি। ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বেক্সিমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনবিএল, আরএন স্পিনিং, সায়হাম কটন, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস ও বিএসসিসিএল।অন্যদিকে দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৬৭টির দাম বেড়েছে, কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১৮ কোটি টাকা বেশি।