প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমজেএল বাংলাদেশের অঙ্গসংগঠন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ওপিএল) দেশের বাজারে ওমেরা এলপি গ্যাস ও এলপিজি সিলিন্ডারের বিপণন শুরু করেছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এই পণ্য বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। এতে ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী, ওপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক আহমেদ ও করপোরেট প্ল্যানিং ম্যানেজার তানজীম চৌধুরী, ওমেরা সিলিন্ডারস লিমিটেডের সিইও এস এম অনিকেত সেলিম, এমজেএল বাংলাদেশের সিইও খন্দকার সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, নতুন এলপিজি সিলিন্ডারগুলো যথাক্রমে সাড়ে ৫ কেজি, ২১ কেজি ও ৩৫ কেজি এই তিনটি আকারে এবং লেমন ইয়েলো ও গ্লসি উইন্ডো গ্রে এ দুটি রঙে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তি