বাজারে এল গোল্ডেন হারভেস্টের ‘ফ্রেঞ্চ ফ্রাই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডেন হারভেস্ট এবার বাজারে নিয়ে এসেছে ৫০ টাকা মূল্যের মজাদার ‘ফ্রেঞ্চ ফ্রাই’। এটির ২৫০ গ্রাম প্যাকেট ছাড়াও রয়েছে ৫০০ গ্রাম ও ১ কেজির প্যাকেট। সম্প্রতি ফ্রেঞ্চ ফ্রাইটি বাজারজাত করা হয়। গোল্ডেন হারভেস্ট দেশের অন্যতম হিমায়িত খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান। এ কোম্পানি বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় ৩৫টি দেশে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটস, আলুপুরি, ডালপুরি, শিঙাড়াসহ নানা ধরনের হিমায়িত খাদ্যসামগ্রী রপ্তানি করে আসছে। এর পাশাপাশি বাংলাদেশেও গোল্ডেন হারভেস্ট তাদের খাদ্যসামগ্রী বাজারজাত করছে।গোল্ডেন হারভেস্টের ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেট খুলেই সরাসরি তেলে ভেজে পরিবেশন করা যায়।—বিজ্ঞপ্তি