প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে বাংলা পারফিউমস ডিস্ট্রিবিউটরস লিমিটেড বাজারে নিয়ে এল নারীদের ব্যবহার্য মাই বারবেরি সুগন্ধি। রাজধানীর একটি শপিং মলে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই সুগন্ধির মোড়ক উন্মোচন করা হয়। এতে অভিনেত্রী জয়া মাসউদ, মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি, বাংলা পারফিউমসের চেয়ারম্যান ফরিদুল হাসান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক জাকির হোসেন ও মহাব্যবস্থাপক মোহম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এ মাস থেকেই ঢাকা ও চট্টগ্রামে পারফিউম ওয়ার্ল্ডের নিজস্ব আউটলেটসহ এক্সট্যাসি, আর্টিস্টি কালেকশন, অ্যামবার লাইফস্টাইল, রেইনবো, ভাসাভি ও ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের আউটলেটে মাই বারবেরি পাওয়া যাবে। বাংলা পারফিউমস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বাণিজ্য ডেস্ক