প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওকাপিয়া মা’ নামে একটি বিশেষ ডিজাইনের মোবাইল সেট বাজারে এনেছে মুঠোফোন ব্র্যান্ড ওকাপিয়া। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে এর মোড়ক উন্মোচন করেন প্রয়াত শিল্পী মাহমুদুন্নবীর স্ত্রী রাশিদা চৌধুরী। হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন ওকাপিয়ার কর্মকর্তা কাজী মনজুর আহমেদ, কাজী ফয়সাল আহমেদ ও তারেক কায়সার, প্রবীণ হিতৈষী সংঘের সেক্রেটারি জেনারেল এ এস এম আতিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।