বাজারে এসেছে অ্যাপলের ‘ম্যাকবুক এয়ার ল্যাপটপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো আমলের কম্পিউটার ম্যাকিনটোশের ধারাবাহিকতায় এবং আইফোন ও আইপ্যাডের ব্যাপক জনপ্রিয়তার পর অ্যাপল এবার বাজারে এনেছে নতুন ম্যাকবুক এয়ার ল্যাপটপ। খবর বিবিসি অনলাইনের।কোপারটিনোতে অ্যাপলের প্রধান কার্যালয়ে ‘ব্যাক টু দ্য ম্যাক’ স্লোগানকে সামনে রেখে অত্যাধুনিক এই ল্যাপটপের উদ্বোধন করা হয়।অ্যাপলের ডেস্কটপ কম্পিউটার এবং মোবাইল ডিভাইসের সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ল্যাপটপটি। আইপ্যাডের মতো এই নোটবুকটিতে কোনো হার্ডড্রাইভ নেই, আছে ফ্ল্যাশ মেমোরি। এটি ০.১১ ইঞ্চি পাতলা। এর ব্যাটারি একবার চার্জ করলে একটানা সাত ঘণ্টা ব্যবহার করা যায়। এ ছাড়া স্ট্যান্ডবাই মোডে এর ব্যাটারির চার্জ এক মাস পর্যন্ত থাকবে। অ্যাপলের প্রধান স্টিভ জবস বলেন, ‘আগের তৈরি প্রযুক্তির সঙ্গে এটির কোনো তুলনা হয় না।’ তিনি আরও বলেন, ‘আমরা এটিকে পরবর্তী প্রজন্মের ম্যাকবুক হিসেবে দেখছি। আমরা আশা করছি, সব নোটবুক একসময় এমনই হবে।’ অ্যাপলের গবেষণা পরিচালক মিখাইল গার্টেনবার্গ বলেন, ‘এর মাধ্যমে সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছে, অ্যাপল এখনো কম্পিউটার ব্যবসায় রয়েছে।’