বাজারে এসেছে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী অ্যাপল, গুগল, রিসার্চ ইন মোশন ও নকিয়ার বিপক্ষে স্মার্টফোনের বাজারে তেমন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারলেও মাইক্রোসফট সম্প্রতি বাজারে এনেছে নতুন উইন্ডোজ ফোন ৭।বর্তমান বিশ্বের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী স্মার্টফোনের ব্যাপারে মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যথেষ্ট আশাবাদী। তারা মনে করছে, আগামী তিন বছরের মধ্যেই এই স্মার্টফোন মুঠোফোন বাজারের শতকরা ৭০ ভাগ দখল করে নেবে।বাজারে নতুন ছাড়া উইন্ডোজ ফোনের ব্যাপারে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, এটির ব্যবহার খুবই সহজ। এতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রায় সব সুযোগ-সুবিধাই থাকবে। ফোনটির মধ্যে থাকা তথ্য, কন্ট্যাক্ট, ছবি, গান ও ভিডিও খুব সহজেই ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ইন্টারনেট সেবা ব্যবহারকারীর পিসি ও ল্যাপটপে খুব সহজেই সিনক্রোনাইজড করা যাবে।মাইক্রোসফটের নতুন ফোন সুবিধা বিশ্বের প্রায় ৩০টি দেশের ৬০টি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহার করা যাবে। এই ফোন ব্রিটেনে ২১ অক্টোবর ও যুক্তরাষ্ট্রে নভেম্বর থেকে পাওয়া যাবে।