বাজারে ওয়ালটনের নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো ‘এক্স ফোর প্রো’। এটি প্রিমো ‘এক্স’ সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সেট। উচ্চক্ষমতাসম্পন্ন এবং মাল্টি টাস্কিং স্মার্টফোনটিতে রয়েছে সুপার ফাস্ট ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। যা ফোনে সংরক্ষিত ব্যক্তিগত সব তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের প্যাভিলিয়নে নতুন এই ফোনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, এস এম রেজোয়ান আলম, এডিশনাল ডিরেক্টর আসিফুর রহমান খান ও ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, সেটটির দাম ২৮ হাজার ৯৯০ টাকা। কিস্তি ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধায়ও কেনা যাবে। বিজ্ঞপ্তি