প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারটেক্স স্টার গ্রুপের প্রতিষ্ঠান ড্যানিশ ফুডস লিমিটেড সম্প্রতি বাজারে নিয়ে এসেছে টপ নাট পিনাট বিস্কুট। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানির সেলস কনফারেন্স হলে পণ্যটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে পণ্যটিকে পরিচয় করিয়ে দেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মোশারফ হোসেন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ, সিইও কে এম আলী, সিএফও জয়নাল আবেদীন, হেড অব ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন শফিকুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন এম এ করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।