বাজারে সিম্ফনি পি৭ প্রো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন ‘সিম্ফনি পি৭ প্রো’। ডুয়াল ফ্ল্যাশের এই স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা; উভয়তেই অ্যাপারচার ২.০। ট্রাই টোন এলইডি ব্যাক ফ্ল্যাশ এবং ফ্রন্ট ফ্ল্যাশও রয়েছে হ্যান্ডসেটটিতে। ৫.৩ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ৩ জিবি ডিডিআর থ্রি র্যাম। ডুয়াল সিমের ফোনটিতে আছে ২৬০০ এমএএইচলি-আয়ন ব্যাটারি। স্মার্ট ফোনটির দাম ৯ হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি