প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এল সিম্ফনি পি৮ প্রো, যা দিয়ে রাতেও তোলা যাবে অসাধারণ সব ছবি। মেটাল ডিজাইনের ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০। ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের এই স্মার্টফোনটিতে আছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ২ জিবি র্যাম এবং এইচডি ডিসপ্লে থাকার কারণে হাই কোয়ালিটি গেমস বা ভিডিও দেখা নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং রাতে ভালো ছবি তোলার জন্য ব্যাক সাইডেও আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। ব্ল্যাক, ব্ল্যাক-গ্রে এবং গোল্ডেন রঙে এই স্মার্টফোনটি সিম্ফনি মোবাইলের সব আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৯,৪৯০ টাকায়। বিজ্ঞপ্তি