বাজারে স্থিতিশীলতা ফেরাতে তহবিল গঠন করছে বিএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার করতে ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল (এমএসএফ)’ নামে একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তহবিলের আকার কেমন হবে, সে সম্পর্কে জানা যায়নি। দেশের বেসরকারি ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এই উদ্যোগ নিয়েছে।বিএবির চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আগামীকাল রোববার সকালে ঢাকার গুলশানে বিএবি কার্যালয়ে ব্যাংকগুলোর চেয়ারম্যানদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তহবিলটির আকারসহ সকল বিষয় চূড়ান্ত করা হবে।’তহবিলটির আকার কেমন হবে? এমন এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’