ন্যাশনাল ব্যাংক লিমিটেড চলতি মূলধন বাড়ানো ও বাসেল-২ বাস্তবায়নের জন্য ২৫০ কোটি টাকা সাত বছর মেয়াদি একটি নির্দিষ্ট হারের সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে। এটি হচ্ছে ন্যাশনাল ব্যাংকের ছাড়া প্রথম বন্ড।এই বন্ড ছাড়ার ব্যাপারে ন্যাশনাল ব্যাংককে কারিগরি ও কৌশলগত সহযোগিতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্যক্তি-মালিকানায় এই বন্ড বরাদ্দের জন্য বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সব ধরনের প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে।রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি খাতের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারীরা এই বন্ডের গ্রাহক হয়েছেন।এ উপলক্ষে ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নেয়াজ আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাকেকইব। এ ছাড়া বন্ডটিতে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নেয়াজ আহমেদ ন্যাশনাল ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও বন্ডের সাফল্যজনক আত্মপ্রকাশের বিভিন্ন দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তি।