বাজারে ‘শাহী কুলফি’ নামে নতুন আইসক্রিম নিয়ে এসেছে ইগলু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাস উপলক্ষে ইগলু আইসক্রিমের প্রস্তুতকারক প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড দেশের বাজারে ‘শাহী কুলফি’ নামে নতুন একটি আইসক্রিম ছেড়েছে। ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে ইগলু শাহী কুলফি আইসক্রিমের মোড়ক উন্মোচন করা হয়। নতুন এই আইসক্রিমের মোড়ক উন্মোচন করেন কোম্পানির বিক্রয় উপমহাব্যবস্থাপক এম এ বায়েছ। এ সময় ইগলুর জাতীয় বিক্রয় ব্যবস্থাপক আরিফুর রহমান, ব্র্যান্ড ব্যবস্থাপক আকরাম হোসেন এবং স্বপ্ন সুপার স্টোরের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক মহিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, নতুন ইগলু কুলফি আইসক্রিমে বাদাম ও কিশমিশে ভরপুর। আধালিটারের এই আইসক্রিমের দাম ধরা হয়েছে ৯৫ টাকা। বিজ্ঞপ্তি।