বাজারে এল গ্রি ব্র্যান্ডের রেফ্রিজারেটর

ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে গ্রি ব্র্যান্ডের রেফ্রিজারেটর। এ উপলক্ষে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইলেকট্রোমার্ট বাংলাদেশ লিমিটেড।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি কনকা, মিডিয়া, ফিলিপস, সিম্ফনি, হানিওয়েল, ফোর্বসসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে বাজারজাত করে। গ্রি ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার ও সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং ১৭ বছর ধরে বাংলাদেশে বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। পরিবেশবান্ধব প্রযুক্তির কারণে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে বাজারজাত হয়ে আসছে গ্রি রেফ্রিজারেটর।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রি রেফ্রিজারেটরে রয়েছে ইনভার্টার কমপ্রেসার, থ্রিডি কুলিং, ডাবল ইভপোরেটর, ডাবল সার্কুলেশন, স্মার্ট ডিওডোরাইজার, ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশনসহ আধুনিক সব প্রযুক্তি, যা বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে উপযোগী।
বাংলাদেশে গ্রি রেফ্রিজারেটর বাজারজাতকরণের মোড়ক উন্মোচন করেন ইলেক্ট্রেরামার্ট এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। এ সময় ইলেকট্রোমার্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বনিম্ন ২০০ লিটার থেকে শুরু করে সর্বোচ্চ ৬০৩ লিটার ধারণক্ষমতার গ্রি ব্র্যান্ডের ফ্রিজ কিনতে পারবেন ক্রেতারা। দাম পড়বে ৩৬ হাজার ৫০০ টাকা থেকে ৮০ হাজার ৫০০ টাকা পর্যন্ত।