বাজিতপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বুথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হাজি ইলিয়াস রোডে ১০ আগস্ট মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করেন। মিডল্যান্ড ব্যাংক তৃণমূল পর্যায়ে তার ব্যাংকিং সেবা প্রদানের জন্য এনজিও প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটিকে (এফএইচপি) ব্যাংকের এজেন্ট হিসেবে নিযুক্ত করেছে। বিজ্ঞপ্তি