বাজেট নথি মিলবে যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে ২০১৬–১৭ অর্থবছরে বাজেট উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্ত-সার, সম্পূরক আর্থিক বিবৃতি, প্রজাতন্ত্রের সরকারি হিসাব, সংযুক্ত তহবিলপ্রাপ্তি, মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন) ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে। অর্থ বিভাগের ওয়েবসাইটের www.mof.gov.bd পাশাপাশি www.bangladesh. gov.bd, www.nbr-bd.org , www.plancomm.gov.bd , www.imed.gov.bd, www. bdpressinform.org , www.pmo.gov.bd এবং www. bdnews24.com ঠিকানায় বাজেটের তথ্য পাওয়া যাবে।