বাজেট নিয়ে এসিসিএ বাংলাদেশের সেমিনার
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে।ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘ইমপ্লিকেশন অব বাজেট ২০১০-১১ অন করপোরেট ট্যাক্স পেয়ারস’ শীর্ষক এ সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার বালা। এতে স্বাগত বক্তব্য দেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ। এতে এসিসিএসহ আইসিএবি ও আইসিএমএবির সদস্যরা উপস্থিত ছিলেন।স্বপ্ন কুমার বালা এবারের বাজেট করপোরেট ট্যাক্স পরিশোধকারী প্রতিষ্ঠানসমূহের ওপর কী প্রভাব ফেলবে তা তুলে ধরেন। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়ন সম্ভব হলে ২০১২ সালের মধ্যে দেশে বিদ্যুৎ খাতসহ বেশ কিছু খাতে ব্যাপক উন্নয়ন হবে।স্বপ্ন কুমার সরকারি আয়-ব্যয়ের খাত, কালো টাকা সাদা করা এবং আয়কর আইনের কিছু পরিবর্তন নিয়েও আলোচনা করেন। বিজ্ঞপ্তি।