বাজেট পুস্তিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটের সঙ্গে সম্পর্কিত ধারণা এবং প্রস্তাবিত সম্পদ বণ্টনের নানা দিক তুলে ধরে প্রথমবারের মতো বাজেট পুস্তিকা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে এ পুস্তিকার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থসচিব ফজলে কবির, অতিরিক্ত অর্থসচিব রণজিৎ কুমার চক্রবর্তী ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সালমান জায়েদী। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জাহিদুল হক এর ওপর পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।

অর্থমন্ত্রী বলেন, এ প্রকাশনার মাধ্যমে দেশের মানুষ জাতীয় বাজেট সম্পর্কে সম্যক ধারণা পাবেন।