বাজেট বাস্তবায়নই হচ্ছে বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় আকারের বাজেট বাস্তবতাবিবর্জিত নয়। তবে বাজেট বাস্তবায়নই হচ্ছে বড় সমস্যা। বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ানোর বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জন করতে হলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে। এ ছাড়া কর আরোপের আগে জনগণের সক্ষমতা যাচাই-বাছাই করা উচিত বলে মন্তব্য করেন তাঁরা। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থনীতি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি এম এ জলিল। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমা বেগম আবু ইউসুফ, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক