বাজেট বাস্তবায়নযোগ্য, তবে উচ্চাভিলাষী: বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছর ২০১১-১২ সালের জন্য প্রণীত বাজেট বাস্তবায়নযোগ্য, তবে উচ্চাভিলাষী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে বাজেট-সম্পর্কিত এক পর্যালোচনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ অভিমত দেওয়া হয়।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, বাজেট ঘাটতি কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।