বাজেট সাহসী ও চ্যালেঞ্জিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অর্থনৈতিক মন্দার এই সময়ে সরকারের দেওয়া ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কিছুটা চ্যালেঞ্জিং এবং সাহসী বলে মন্তব্য করেছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।একই সঙ্গে বাজেটে যেসব লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে, তা অর্জন করতে নিবিড় তদারকি প্রয়োজন বলেও মন্তব্য করেছে সংগঠনটি।বাজেট-পরবর্তী এক পর্যবেক্ষণে এফআইসিসিআই এমন মন্তব্য করেছে। সংগঠনের নির্বাহী পরিচালক এম এ মতিনের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এসব কথা জানানো হয়।সংগঠনটি বলছে, সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা বেসরকারি খাতে ঋণ পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যাংকে তারল্যসংকট বাড়াবে। প্রস্তাবিত বাজেটের কয়েকটি প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে এফআইসিসিআই। এর মধ্যে আছে: বাজেট ঘাটতি মেটাতে বিদেশি সহায়তা ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া; মুঠোফোন ব্যবহারের ওপর ২ শতাংশ উৎসে কর আরোপ।প্রস্তাবিত বাজেটে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়ার প্রস্তাব দেয় সংগঠনটি। এর মধ্যে আছে: লাভ-ক্ষতিনির্বিশেষে শিল্পপ্রতিষ্ঠানকে যে দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হয় তা প্রত্যাহার; উৎসে কর কর্তনের বিষয়টি যৌক্তিকীকরণ ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহার করা।