বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার হতে পারে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।

আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রাক–বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে এই আলোচনায় হয়। এতে প্রধান অতিথি ছিলেন আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, বাজেট উপস্থাপন করা হবে আগামী ২ জুন। মেগা প্রকল্প বাজেট ও ক্যাপিটাল বাজেট নামে দুটি আলাদা বাজেট করার চিন্তা আছে।

আলোচনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।