বাজেটবিষয়ক পরামর্শক কমিটির সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৫তম সভা আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে৷
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং এনবিআর যৌথভাবে এ সভার আয়োজন করেছে৷
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন৷
এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. গোলাম হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা৷
বাজেট সামনে রেখে প্রতিবছরই এনবিআর গঠিত পরামর্শক কমিটি বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করে৷ এরই ধারাবাহিকতায় বড় পরিসরে একটি সভা অনুষ্ঠিত হয়৷ আজকের সভাটি তেমনই৷