জাতীয় বাজেটে অত্যাবশ্যকীয় সেবা খাতে গণমানুষের দাবির প্রতিফলন ঘটাতে হবে। এ জন্য প্রয়োজন স্থানীয় সরকারের উন্নয়ন। একে উন্নয়নের ভিত্তি ধরে নিয়ে জেলা বাজেট প্রণয়ন করতে হবে।বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান—সুপ্র আয়োজিত এক প্রাক্-বাজেট আলোচনায় এই অভিমত উঠে আসে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গত শুক্রবার সভাটি অনুষ্ঠিত হয়।বাজেটকে কেন্দ্র করে সারা দেশের ৪৫ জেলায় প্রাক্-বাজেট আলোচনার আয়োজন করে সুপ্র। ওই সব সভায় উঠে আসা প্রস্তাবগুলো নিয়ে জেলা দাবিপত্র তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকালের সভায় এসব দাবিপত্র তুলে ধরা হয়। সুপ্র থেকে পাঠানো সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সভার প্রধান অতিথি ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, গতানুগতিক বাজেট তৈরি না করে তাতে সমসাময়িক বিষয় ও চাহিদাগুলো তুলে আনতে হবে।সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ওয়ার্ডসভার মাধ্যমে স্থানীয় জনমানুষের দাবি বাজেটে তুলে আনা সম্ভব।সুপ্রর সাধারণ সম্পাদক এম এ কাদেরের সভাপতিত্বে সভায় সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাংসদ গোলাম ফারুক খন্দকার, সাংসদ এম এ জব্বার, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি গোলাম মর্তুজা বক্তব্য দেন।