বাজেটে ঘাটতি ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বৃহস্পতিবার সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট বিলে স্বাক্ষর করেন। ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বৃহস্পতিবার সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট বিলে স্বাক্ষর করেন। ছবি: ফোকাস বাংলা

দশম জাতীয় সংসদের প্রস্তাবিত প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

এবারের বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার। এর বিপরীতে রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে এক লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকার। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। অর্থাত্ মোট দেশজ উত্পাদনের তুলনায় ঘাটতি ধরা হয়েছে ৫ শতাংশ।

তবে অনুদান বাদ দিলে ঘাটতি গিয়ে পৌঁছববে ৬১ হাজার ৩৪৬ কোটি টাকায়। শতকরা হিসাবে যা ৪ দশমিক ৫ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে ছয় হাজার ২০৬ কোটি টাকার অনুদান পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীর বিরাট অঙ্কের বাজেটের মধ্যে উন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ৮৬ হাজার ৩৪৫ কোটি টাকা। আর অনুন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৪১ কোটি টাকা।
বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় বিরোধী দল জাতীয় পার্টি উপস্থিত রয়েছে।

এর আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেওয়া হয়।