বাজেটে দুদকের বরাদ্দ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাজেট কমছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় দুদকের জন্য ৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।
মোট বরাদ্দের মধ্যে ৫৬ কোটি টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে, বাকি ৭ কোটি টাকা ব্যয় হবে উন্নয়ন খাতে।
২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে দুদকের জন্য বরাদ্দ ৫৯ কোটি টাকা থাকলেও সংশোধিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৬৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ ২ কোটি টাকা কমানো হয়েছে।