বাজেটে পর্যটন খাতের মূসক কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় পর্যটন খাতের গতি বাড়াতে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এ খাতের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূলক) কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)৷
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়৷
সংবাদ সম্মেলনে বিএফটিডির চেয়ারম্যান এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী বলেন, পর্যটন খাতের ওপর ১৫ শতাংশ মূসক আরোপ করা আছে৷ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ৷ প্রতিবেশী দেশগুলোতে মূসকের হার ৫ থেকে ৭ শতাংশ৷ দেশে মূসকের হার ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন তিনি৷
সংবাদ সম্মেলনে বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল করিম বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে বাংলাদেশ সহজেই প্রতিবছর ২০০ থেকে ৩০০ কোটি ডলার আয় করতে পারে৷ সংবাদ সম্মেলনে পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷