বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করে বলেন, রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় এ লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তিনি বলেন, সরবরাহের দিক থেকে শিল্প ও সেবা খাত এবং চাহিদার দিক থেকে ব্যক্তি খাতের ভোগ ব্যয় এবং ব্যক্তি ও সরকারি খাতের বিনিয়োগ ব্যয় হবে এই প্রবৃদ্ধির চালিকা শক্তি।

অর্থমন্ত্রী বলেন, কৃষিসহ উৎপাদনশীল খাতসমূহে লক্ষ্যভিত্তিক ঋণ সরবরাহ, ক্রমহ্রাসমাণ সুদের হার, বাজার সংবেদনশীল মুদ্রা বিনিময় হার—সব মিলিয়ে প্রবৃদ্ধি সহায়ক মুদ্রানীতির ধারাবাহিকতা অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুকূল পরিবেশ তৈরি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চলের প্রবৃদ্ধির প্রক্ষেপিত পুনরুদ্ধার এবং তৈরি পোশাক খাতের সংস্কারসমূহ শিগগিরই রপ্তানি খাতকে চাঙা করবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুভ বুদ্ধির উন্মেষ ঘটবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে উৎসাহিত হবেন। এসব বিবেচনায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত শতাংশ রাখা রাখা হয়েছে।