বাজেটে মাতৃত্বকালীন ভাতাভোগী ও ভাতার পরিমাণ বাড়ানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা দেশের প্রতিটি ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ১৮ থেকে ৫০ জনে এবং ভাতার পরিমাণ ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন। বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প) গতকাল রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে ‘বাজেটে জেন্ডারভিত্তিক মাতৃত্বকালীন ভাতাকেন্দ্রিক স্বপ্ন প্যাকেজ চাই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আয়েসিদর প্রকল্প ব্যবস্থাপক তেরেসা লেব্রাদোর লোপেজ দে আজকোনা। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ডরেপর মহাসচিব এ এইচ এম নোমান। বিজ্ঞপ্তি।