প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে সম্প্রতি এনবিআরের প্রথম সচিব আবদুছ সামাদ আল আজাদকে প্রধান বাজেট সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া এনবিআর আগামী ৫ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতির কাছ বাজেট প্রস্তাবনা আহ্বান করেছে। সংশ্লিষ্ট চেম্বার ও সমিতিগুলো বাজেট প্রস্তাবনার অনুলিপি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠাবে। সেই প্রস্তাবমালার একটি সফট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয় তারা প্রধান বাজেট সমন্বয়কারীর কাছে বা ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে। ই-মেইল ঠিকানা হলো: [email protected]।