বাজেটের কার্যক্রম শুরু করেছে এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের জন্য কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর। শিগগিরই খাতওয়ারি সংশ্লিষ্ট চেম্বার ও সমিতির নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রাক্বাজেট আলোচনাও শুরু করবে এনবিআর। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মাধ্যমে সব চেম্বার ও সমিতিকে তাদের বাজেট প্রস্তাব পাঠানোর অনুরোধ করেছে এনবিআর। আর এফবিসিসিআইয়ের সদস্য নয়—এমন সমিতিগুলোর নেতারা এনবিআর কার্যালয়ে এসে বাজেট প্রস্তাব জমা দিতে পারবেন। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি মার্চ মাসেই সব চেম্বার ও সমিতির সঙ্গে প্রাক্বাজেট আলোচনা শুরু হবে। এনবিআর চেয়ারম্যান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে এলে আলোচনার সময়সূচি চূড়ান্ত করা হবে।এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতিবারের মতো আগামী অর্থবছরেও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করতে চায় এনবিআর। এ জন্য সবার মতামত নিয়েই বাজেট প্রস্তাব চূড়ান্ত করবে এনবিআর। এবার প্রধান বাজেট সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন প্রথম সচিব (মূসক) আল আমিন প্রামাণিক।