বাজেটের চ্যালেঞ্জ হলো অর্থায়ন ও বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে দুই চ্যালেঞ্জ হলো অর্থায়ন ও বাস্তবায়ন৷ কেননা, সরকার চলতি বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেিন।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডািস্ট্র (এমসিসিআই) ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়ায় এ কথা বলেছে৷ এমসিসিআই গতকাল শুক্রবার গণমাধ্যমে লিখিতভাবে বাজেট প্রতিক্রিয়া পাঠিয়েছে৷
এমসিসিআই বলেছে, দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেটের ১৯ দশমিক ৪ শতাংশ অর্থায়ন দেশীয় উৎস থেকে ঋণ নিয়ে করতে হবে, যার বেশির ভাগই আসবে ব্যাংকঋণ থেকে। এই অবস্থায় এমসিসিআই মনে করে, ব্যাংকিং খাত থেকে নেওয়া সরকারি ঋণ একটি সীমার মধ্যে রাখতে হবে। উল্লেখ্য, সরকার ৩১ হাজার ২২১ কোটি টাকা ব্যাংকঋণ গ্রহণের পরিকল্পনা করেছে৷
এমসিসিআই মনে করে, সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপির ধারণা বাস্তবায়ন নিম্নপর্যায়ে রয়েছে৷ তাই যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করা যেতে পারে।
সার্বিকভাবে এমসিসিআই মনে করে, অর্থমন্ত্রী জাতীয় অর্থনীতির সামনে বিরাজমান প্রকৃত চ্যালেঞ্জকে চিহ্নিত করতে পেরেছে৷ তবে বাজেটে বিনিয়োগ উৎসাহিত করার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলেও মনে করে এমসিসিআই৷ এ ছাড়া, সম্পদের ওপর ভিত্তি করে আরোপিত উচ্চ অধিশুল্কের প্রস্তাব কেবল কর প্রদানের পর আহরিত সম্পদের ওপরই নয়, সঞ্চয় ও বিচক্ষণ সরকারি রাজস্ব আচরণে ও সক্রিয়ভাবে নিরুৎসাহিত করে বলেও মন্তব্য করেছে সংগঠনটি৷ ফলে বাজেট বাস্তবায়ন সম্পর্কেও উৎকণ্ঠা রয়েছে এমসিসিআইয়ের৷
বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতির পটভূমিতে তৈরি করা এই বাজেট পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির করভার কমাবে এবং জনসাধারণের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সামাজিক নিরাপত্তাবলয়ের পরিসীমা বিস্তৃত হবে বলেও আশাবাদী এমসিসিআই৷
চেম্বার মনে করে, ভৌত ও সামাজিক অবকাঠামোতে বর্ধিত বরাদ্দ জনগণের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বাজেটে পরিবহন ও কারিগরি শিক্ষা খাতে বিশেষ মনোযোগ এবং পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া ভালো হয়েছে৷ আর শিক্ষা খাতের বরাদ্দ খরচের সময় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে যেন অগ্রাধিকার দেওয়া হয়, এমসিসিআই তা সুপারিশ করেছে৷
যেসব শিল্পপ্রতিষ্ঠান বর্জ্য পরিশোধনের যন্ত্রপাতি স্থাপনে ব্যর্থ হবে, তাদের ওপর শতকরা ১ শতাংশ হারে অধিশুল্ক আরোপের প্রস্তাব একটি সঠিক পদক্ষেপ। এই পদক্ষেপ আমাদের দেশে সবুজ শিল্প প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করবে।
বাজেটে শিল্প খাতের কর অবকাশ সুবিধা ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো, স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের ক্ষেত্রে আগামী অর্থবছর থেকে পাঁচ বছরের জন্য কর রেয়াত এবং লভ্যাংশ আয়ের ওপর কর রেয়াতের সীমা ১০ হাজার থেকে বািড়য়ে ১৫ হাজার টাকায় বর্ধিত করাকে ভালো পদক্ষেপ বলেছে এমসিসিআই৷
তবে বাজেটে অঘোষিত আয়কে সাদা করার সুযোগ দেওয়ার সুযোগে এমসিসিআই হতাশা প্রকাশ করেছে৷ কেননা, এই সুযোগ কর প্রদানকারীদের কর প্রদানে নিরুৎসাহিত করবে।
কৃষি খাতে মোট বাজেটের মাত্র ৭ দশমিক ০৬ শতাংশ কৃষির অধিক উৎপাদনে বাধা হবে উল্লেখ করে এমসিসিআই বলেছে, কৃষি খাতে উচ্চ উৎপাদন ব্যতিরেকে অর্থনীতির উল্লেখযোগ্য উন্নতির আশা করা যায় না। তাই বাজেট বরাদ্দে কৃষি খাত উচ্চ অগ্রাধিকার পাওয়ার যোগ্য।
বাজেটে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশকে এমসিসিআই স্বাগত জানিয়ে বলেছে, দেশের উত্তরোত্তর উন্নতির জন্য সংগঠনটি চলমান সংলাপ ও মতবিনিময় প্রত্যাশা করে।

ভৌত–সামাজিক অবকাঠামোতে বর্ধিত বরাদ্দ জনগণের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে
এই বাজেটে বিনিয়োগ উৎসাহিত করার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি
সরকারি-বেসরকারি অংশীদারি বা পিপিপির ধারণা বাস্তবায়ন নিম্নপর্যায়ে রয়েছে