
আমাকে নিষ্ঠুর হতে হচ্ছে কোমলতার স্বার্থে। এটা খারাপের শুরু, তবে এর চেয়েও খারাপ কিছু দূরে রইল
–উইলিয়াম শেক্সপিয়ার
কথাটি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা বাজেট বক্তৃতায় কতবার যে ব্যবহার করেছেন তার হিসাব নেই। বাংলাদেশে অবশ্য ব্যবহার হয়নি। কারণটা হয়তো আমাদের অর্থমন্ত্রীরা কঠোর হলেও ভবিষ্যতে কোমল হতে পারবেন কি না এ নিয়ে নিশ্চিত নন।
যেমন, শিক্ষা বাজেট কমিয়ে িদয়েছিলেন অর্থমন্ত্রী। ইউনেসকো বলছে, শিক্ষা খাতে বরাদ্দ রাখতে হবে জিডিপির ৬%। অথচ বাংলাদেশের বরাদ্দ ১.৯%। উদ্বেগের কথা হচ্ছে এক অর্থবছর আগেও তা ছিল ২.১৬%।
শিক্ষা বাজেট (জিডিপির তুলনায়)
ভুটান ৫.৫%
আফগানিস্তান ৪.৬%
নেপাল ৪.১%
ভারত ৩.৯%
পাকিস্তান ২.৫%
বাংলাদেশ ১.৯%
এবার অর্থমন্ত্রী শিক্ষা খাতের বরাদ্দ বাড়িয়ে করেছেন ২.৫%
এখনো সবচেয়ে দুশ্চিন্তার নাম বেসরকারি বিনিয়োগ। বিনিয়োগ বছরের পর বছর ধরে একই জায়গায় আটকে আছে। বিনিয়োগকারীদের আস্থা পাননি অর্থমন্ত্রী। সমস্যা অনেক। কখনো অবকাঠামো, কখনো রাজনৈতিক অস্থিরতা। নতুন করে যুক্ত হয়েছে জমির স্বল্পতা।
বেসরকারি বিনিয়োগ (জিডিপির অংশ)
২০১৪–১৫ ২২.০৭%
২০১৫–১৬ ২১.৭৮%
বেসরকারি বিনিয়োগের স্থবিরতায় বাড়ছে না কর্মসংস্থান। বিবিএসের হিসাবেই গত দুই বছরে মাত্র ৬ লাখ নতুন কর্মসংস্থান হয়েছে। অথচ প্রতিবছর ২১ লাখ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করে।
বিবিএসের শ্রমশক্তি জরিপ অনুযায়ী বর্তমানে শ্রমশক্তিতে ৬ কোটি ১৪ লাখ নারী-পুরুষ আছেন। মোট শ্রমশক্তির মধ্যে কর্মরত লোকের সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ। এর মধ্যে:
= ২ লাখ ১৯ হাজার মানুষ (অানুমানিক হিসাব)
গৃহস্থালির কাজ, মজুরি পান না ৭২,৮৭,০০০
মজুরির বিনিময়ে কাজ করেন ২,২৮,৩৯,০০০
নিজের প্রতিষ্ঠান বা কৃষিকাজে নিয়োজিত ২,৬৬,৫৬,০০০
নিজের প্রতিষ্ঠান বা কৃষিক্ষেত্রে কর্মী ১৭,২২,০০০
অন্যান্য কাজকর্মে নিয়োজিত ২,১৯,০০০
বেকার ২৬,৩১,০০০
বাজেটে অর্থমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগ বাড়ানো। আর এ জন্য প্রয়োজন পরিবেশ ঠিক রাখা। দরকার ব্যবসা পরিচালনার ব্যয় কমিয়ে আনা। এ ক্ষেত্রে যোজন যোজন দূরে বাংলাদেশ। বিশ্বব্যাংকের জরিপ সেটাই বলছে।
২০১৬ ২০১৫
ব্যবসা শুরু ১১৯ ১১১
নির্মাণকাজের অনুমোদন ১১৮ ১১৮
বিদ্যুৎ প্রাপ্তি ১৮৯ ১৮৯
সম্পত্তি নিবন্ধন ১৮৫ ১৮৪
ঋণ প্রাপ্তি ১৩৩ ১২৮
এই যদি পরিস্থিতি হয় তাহলে তো নতুন বিনিয়োগ আনাটাই কঠিন