বাটার নতুন পণ্যসম্ভার এখন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাটা এবার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন পণ্যসম্ভার ‘লাইট অ্যান্ড ইজি’। এতে প্রাথমিকভাবে থাকছে ২০টি ডিজাইনের পণ্য।ঢাকার একটি হোটেলে গত বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির এই নতুন পণ্যসম্ভারের মোড়ক উন্মোচন করেন বাটা ইমার্জিং মার্কেটের (পশ্চিম) গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক এফ গার্সিয়া। এ সময় বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাইয়ুম, প্রধান অর্থ কর্মকর্তা ই সিউ এনজি, মানবসম্পদ-প্রধান এম হাবিবুর রহমান, রিটেইল ম্যানেজার বিশ্বজিৎ রায়, নন-রিটেইল সেলস ম্যানেজার রুহুল আমিন, মার্চেন্ডাইজিং ম্যানেজার ওমর ফয়সল চৌধুরী ও ব্র্যান্ড ম্যানেজার এরফানুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।