বাটারফ্লাই বাজারে আনল মশা তাড়ানো শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের গার্হস্থ্য ইলেকট্রনিক সামগ্রী বিপণনকারী জনপ্রিয় প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এবার বাজারে নিয়ে এল বিশ্বখ্যাত এলজি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার (এসি), যা শুধু ঘরকে দ্রুত ঠান্ডাই করে না, বিদ্যুৎও সাশ্রয় করে এবং ঘরকে মশা থেকে মুক্ত রাখে। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এয়ার ফিল্টার, গোল্ড ফিন কপার কনডেনসারসহ সর্বাধুনিক প্রযুক্তির অন্যান্য আরও সুবিধা। বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে এই এসির বাজারজাতকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোম্পানির পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।