বাটারফ্লাই মার্কেটিং-ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ক্যাম্পাস বিল্ডিংয়ে এলজি ব্র্যান্ডের ভিআরএফ সেন্ট্রাল এসি স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাটারফ্লাই মার্কেটিংয়ের চেয়ারম্যান এম এ মান্নান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহ-উপাচার্য অধ্যাপক এম আর কবির। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ট্রেজারার এয়ার কমোডর (অব.) ইসফাক ইলাহী চৌধুরী, এইচভিএসি কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার কিরীটি মিত্র, বাটারফ্লাই মার্কেটিংয়ের পরিচালক মাহবুব-উর-রহমান সজীব, নির্বাহী পরিচালক মাহবুবুল হক সুফিয়ানী প্রমুখ। বিজ্ঞপ্তি।